|
ককটেল বিস্ফোরণের ঘটনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক
জবি প্রতিনিধি
|
![]() ককটেল বিস্ফোরণের ঘটনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রিজোয়ানকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। আটকের পর নেতাকর্মীরা তাকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের একটি খুঁটির সঙ্গে বেঁধে বিক্ষোভ মিছিল করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাকে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
