ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
নরসিংদী জেলা আইনজীবী সমিতিতে বিচারপতির মতবিনিময় সভা
মোঃ মনসুর আলী শিকদার ,নরসিংদী
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 8:47 PM

নরসিংদী জেলা আইনজীবী সমিতিতে বিচারপতির মতবিনিময় সভা

নরসিংদী জেলা আইনজীবী সমিতিতে বিচারপতির মতবিনিময় সভা

মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব *জে.বি.এম হাসান* মহোদয় আজ নরসিংদী জেলা আইনজীবী সমিতিতে আগমন উপলক্ষে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উল্লেখ্য, প্রধান বিচারপতি কর্তৃক গঠিত ১৩ সদস্যের ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ এর আওতায় ঢাকা-১ বিভাগের (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) মনিটরিং বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূইয়া। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক এডভোকেট মসজিদ শিকদার, এসময় বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন হাবিব, জেলা লিগ্যাল এইড অফিসার সহ জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ সর্বস্তরের আইনজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিচারপতি জে.বি.এম হাসান বলেন:
মামলাজট কমাতে হলে আপসযোগ্য মামলাগুলোকে আপস-মীমাংসার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম। ছোটখাটো ফৌজদারি মামলা, পারিবারিক বিরোধ, চেক ডিজঅনার, যৌতুক ও ভরণপোষণের মামলাগুলো বছরের পর বছর না টেনে মেডিয়েশন ও ADR এর মাধ্যমে নিষ্পত্তি করা গেলে বিচারপ্রার্থীরা দ্রুত প্রতিকার পাবেন।
তিনি আরও বলেন, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসকে আপস-মীমাংসার মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা প্রদান করেছেন। দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫, ৪০৬, ৪১৭, ৪২০, ৫০০, ৫০৪ ধারা, NI Act এর ১৩৮ ধারা সহ যেসব ধারা আইন অনুযায়ী আপসযোগ্য, সেসব মামলায় আইনজীবীদের উচিত বাদী-বিবাদীকে আপসে উৎসাহিত করা।
তিনি নরসিংদী জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের প্রশংসা করেন এবং বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জের মতো মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
সভা শেষে তিনি জেলা জজ আদালতের বিভিন্ন এজলাস ও অবকাঠামো পরিদর্শন করেন এবং বিচার বিভাগের উন্নয়নে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status