|
নিখোঁজের ২ দিন পর পুকুরপাড়ের ঝোপে মিলল মিমের মরদেহ
নতুন সময় প্রতিনিধি
|
![]() নিখোঁজের ২ দিন পর পুকুরপাড়ের ঝোপে মিলল মিমের মরদেহ নিহত মিম উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড়ে পাওয়া যায় শিশুটির মরদেহ। তবে শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুই দিন আগে মিম নামে ছোট্ট শিশুকে খুঁজে না পেয়ে নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। আজ বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মরদেহ আমরা ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। বিস্তারিত পরবর্তীতে তদন্তের মাধ্যমে জানতে পারব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
