|
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ সহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার
শফিক ইসলাম, মহালছড়ি
|
![]() মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ সহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার শনিবার (২২ আগস্ট ২০২৬) মহালছড়ি থানার এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম ও এসআই (নিঃ) মো. আবদুল আউয়ালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি টহল দলের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, মহালছড়ি থানাধীন মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি মৌজার জগন্নাথ পাড়া সংলগ্ন শ্যামল চাকমার বসতবাড়ির পূর্ব পাশে তার মালিকানাধীন সেগুন বাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে একটি ম্যাগাজিন, সচল একটি পিস্তল, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড শটগানের কার্তুজ, একটি চাঁদা আদায়ের রশিদ বই এবং ‘জনতার মুক্তির সংগ্রামে এগিয়ে আসুন’ লেখা একটি টোকেন উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসী সোনা চাকমা (৫৫), ডাক নাম বিকাশ চাকমা, পিতা আরবো চাকমা, মাতা মৃত মেনতা চাকমা, ক্যায়াংঘাট ইউনিয়নের চিত্ত রঞ্জন কার্বারী পাড়ার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
