ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
কেরানীগঞ্জ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি সম্পন্ন
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Saturday, 22 August, 2026, 4:43 PM

কেরানীগঞ্জ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি সম্পন্ন

কেরানীগঞ্জ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি সম্পন্ন

আসুন আমরা সবাই মিলে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াই"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচলের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কেরানীগঞ্জ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে এই হুইল চেয়ার গুলো তুলে দেওয়া হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিশেষ চাহিদাসম্পন্ন কোমলমতি শিশুরা আমাদেরই সন্তান। সমাজের মূলধারায় তাদের যুক্ত করতে হলে সবাইকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। তারা সমাজের বোঝা নয়, সঠিক যত্ন, শিক্ষা ও সহানুভূতি পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।"

কেরানীগঞ্জ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি সম্পন্ন

কেরানীগঞ্জ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি সম্পন্ন

তিনি আরও উল্লেখ করেন, এই হুইলচেয়ার বিতরণ কেবল একটি সহায়তা নয়, বরং শিশুদের আত্মবিশ্বাস ও স্বাভাবিক চলাফেরার পথ সুগম করার একটি ক্ষুদ্র প্রয়াস। এ সময় তিনি সমাজের ধনাঢ্য ও সচেতন ব্যক্তিদের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাজিমউদ্দীন মাস্টার, মোঃ আহসান উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার এম মনিরুজ্জামান, মোজাদ্দেদ আলী বাবু, ডাঃ এফ এ সিদ্দিক মামুন এবং ডাঃ মোঃ জাকির হোসেন (মামুন) সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হুইলচেয়ার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকগণ। তাঁরা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক ও সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে শিশুর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status