ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
ছয় মাস পর খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 22 August, 2026, 2:33 PM

ছয় মাস পর খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

ছয় মাস পর খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

সরকার গঠনের প্রায় ছয় মাস পর পুনর্গঠন করা হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২৬) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
 
মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনের কথা জানানো হয়। 
 
নতুন পরিষদের সদস্যরা হলেন— খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্রমোহন ত্রিপুরা, দেব রানী চাকমা, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সীমা। 
 
ছয় মাস পর খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

ছয় মাস পর খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

এ ছাড়া মাটিরাঙা উপজেলার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, এডভোকেট রিপল চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সহ সভাপতি শান্তিপ্রিয় চাকমা, মংসাপ্রু চৌধুরী ও ক্যরী মগ' কে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, সংশোধন আইন ১৯৯৭ এবং সংশোধন আইন ২০১৪-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।
 
নতুন পরিষদ গঠনের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status