ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 August, 2026, 2:21 PM

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশ সাময়িক মেরামত করে ট্রেনটি সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক হয়। চালক ও ট্রেন পরিচালকের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ‘বরেন্দ্র এক্সপ্রেস’ জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। আকস্মিক এ ঘটনায় জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়ীসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

তিনি আরও জানান, ঘটনার পর উদ্ধারকাজের জন্য খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে বরেন্দ্র এক্সপ্রেসকে জয়পুরহাট রেলস্টেশনে সরিয়ে নেয়। এতে প্রায় তিন ঘণ্টা পর ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status