ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
শ্রীপুরে জোট গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 August, 2026, 1:34 PM

শ্রীপুরে জোট গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

শ্রীপুরে জোট গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার দারগারচালা চৌরাস্তা এলাকায় একটি জোট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। রোববার (২৩ আগস্ট) ভোরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৫৩ মিনিটে গোডাউনে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাত্র ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের ভেতরে থাকা আগুনের উৎস ও জ্বলন্ত মালামাল পুরোপুরি নির্বাপণ করে নিরাপদ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

স্থানীয়দের ভাষ্য, ভোরে গোডাউনের ভেতরে একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

আগুনের ধোঁয়া ও শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে গোডাউনটি পরিচালনা করেন। আগুনে সেখানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গোডাউনের মালিকপক্ষের অন্যতম সদস্য হাবিবুর রহমান বলেন, “হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনে থাকা সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, “ভোর ৫টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে এলাকাটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status