ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
৭ হাজার এমএএইচ এর হেলিও৬২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 August, 2026, 2:07 PM

৭ হাজার এমএএইচ এর হেলিও৬২

৭ হাজার এমএএইচ এর হেলিও৬২

মানুষের দৈনন্দিন চাহিদার একটি চাহিদা হলো স্মার্টফোন। যে কোন কাজের জন্যই মানুষ এখন স্মার্টফোনের ওপর অনেক বেশী নির্ভরশীল এবং ঠিক এই মুহুর্তের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে গত কয়েক বছরের তুলনায় স্মার্টফোনের দাম অনেকটা বেড়ে গেছে। বৈদেশিক বাজারে স্টোরেজ সংকট এর পাশাপাশি চিপসেট ছাড়াও আরো বেশ কিছু কম্পোনেন্ট এর দাম এখন আকাশ ছোঁয়া। এই কারনে দেশের মোবাইল ফোন মার্কেট পার করছে ভয়াবহ একটি সময়। আর এর ফল ভোগ করছে দেশের আপামর জনসাধারণ।  

এরকম অবস্থার মধ্যেও হেলিও মোবাইল ফ্ল্যাগশিপ লেভেল এর ফিচার দিয়ে বাজারে নিয়ে এলো নতুন একটি স্মার্টফোন হেলিও ৬২। ১৮ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটি যা অফার করছে তা অনেকে ২৫ হাজার টাকার ফোনেও অফার করতে পারছে না। 

হেলিও ৬২ তৈরির পেছনে আমাদের একটি সহজ লক্ষ্য ছিলো — বাজেটের মধ্যে কেনাকাটা করা মানেই যে প্রয়োজনীয় ফিচারে আপস করতে হবে, এই ধারণাটি ভুল প্রমাণ করা,” বলেন হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম। “মাত্র ১৮,৯৯৯ টাকায় ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ জিবি র‍্যাম, আইপি৬৪ এবং ডিউরিবিলিটি এর জন্য আছে আয়রন গার্ড প্রটেকশন  — ফ্ল্যাগশিপ লেভেল এর এই ফিচার গুলো আমাদের ক্রেতাদেরকে আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস। যারা তাদের বাজেট না বাড়িয়েও কাজ, বিনোদন ও দৈনন্দিন প্রয়োজনে সমানভাবে চলতে পারে এমন একটি স্মার্টফোন চান, তাদের কথা ভেবেই হেলিও ৬২ তৈরি করা হয়েছে।

হেলিও ৬২ স্মার্টফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চ এর আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে যার স্ক্রিন টু বডিও রেশীও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রটেকশন। এছাড়াও স্মুথ স্ক্রলিং এবং গেমিং এর জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কড়া রোদেও যাতে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে প্রবলেম না হয় তার জন্য রয়েছে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড।  

এই স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক এর হেলিও জি৮১ চিপসেট এর ২.০ গিগাহার্জ এর অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইয ১২ ন্যানোমিটার। জিপিউ হিসেবে আছে মালি জি৫২ এমসি ২ যা প্রতিদিনের ইউসেজ ও গেমিং খুব ভালো ভাবেই হ্যান্ডেল করতে পারবে। 

এছাড়াও টপ পারফরম্যান্স এর জন্য হ্যান্ডসেটটিতে আছে ৬ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম এর সাপোর্ট এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা মেমোরি কার্ড এর মাধ্যমে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত যা মাল্টিটাস্কিং, ভারী অ্যাপ ও দিন দিন বাড়তে থাকা ছবি-ভিডিও সংরক্ষন এর জন্য উপযোগী।  

ব্যাটারি ব্যাকআপ এর জন্য এই ফোনটিতে আছে ৭০০০ মিলি এ্যাম্পিয়ার এর বিশাল ব্যাটারি যার ফলে সারাদিন কল, মিডিয়া স্ট্রিমিং, গেমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারেও বার বার চার্জ দেওয়ার প্রয়োজন পরবে না। আর এর সাথে আছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা যা মাত্র ৪৩ মিনিটে ৫০ পার্সেন্ট চার্জ করবে এবং মাত্র ১ ঘন্টা ৪৫ মিনিটে ফুল চার্জ করে ফেলবে।  

এই ফোনটির রিয়ার ক্যামেরায় আছে অটোফোকাস f1.8 এ্যাপারচার এর ৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স। এবং সামনের ক্যামেরায় আছে f2.0 এ্যাপারচার এর ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা যা দিয়ে তোলা যাবে চমৎকার সেলফি। এছাড়াও সামনের ক্যামেরায় দিয়ে ভিডিও কলে কথা বলা যাবে ফ্লোলেস ভাবে। এছাড়াও আছে বিউটি মোড, গ্রুপ সেলফি, পোট্রেট, নাইট মোড ও ডুয়াল – ভিউ ভিডিও মোড রেকর্ডিং – অর্থাৎ বাজেটেই মিলছে ফ্ল্যাগশিপ ফিচার।  

ডিউরাবিলিটির দিকে বিশেষ ভাবে গুরত্ব দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ধুলা বালির ছিটা থেকে রক্ষা করার জন্য রয়েছে আইপি ৬৪ এর রেটিং এবং ফোনের বডিতে দেওয়া হয়েছে আয়রণ গার্ড প্রটেকশন ফলে ১ মিটার উচ্চতা থেকে ফোনটি পরে গেলেও কোন ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। 

দ্রুত আনলক এর জন্য ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফ্রিঙ্গারপ্রিন্ট এবং ফেইস আনলক সিস্টেম। এছাড়াও রয়েছে ডুয়াল স্পিকার। স্মার্ট নটিফিকেশন এর জন্য হ্যালো লাইট যা নিজের মতো করে কাস্টমাইজ করা যাবে। এছাড়াও আরো বেশকিছু ফ্ল্যাগশিপ লেভেল এর ফিচার রয়েছে যেমন এনএফসি, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার ইত্যাদি। এন্ড্রোয়েড ১৬ তে চলবে হেলিও ৬২ স্মার্টফোনটি। 

তাছাড়াও হেলিও ৬২ ফোনটির সাথে থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি। 

টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রীণ এবং সিল্ক গ্রীন কালারের এই স্মার্টফোনটি পাওয়া যাবে বাংলাদেশজুড়ে হেলিওর অনুমোদিত রিটেইল পার্টনারদের কাছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status