ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
গাজীপুরে মহাসড়কে বড় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ অবৈধ স্থাপনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 August, 2026, 1:30 PM

গাজীপুরে মহাসড়কে বড় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ অবৈধ স্থাপনা

গাজীপুরে মহাসড়কে বড় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ অবৈধ স্থাপনা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখলমুক্ত করতে গাজীপুরে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২২আগস্ট) পরিচালিত অভিযানে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় ৪০০টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বার বাড়ি ও বাঘের বাজার এলাকায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান এবং সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) লিপি রানী সিনহা।

গাজীপুরে মহাসড়কে বড় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ অবৈধ স্থাপনা

গাজীপুরে মহাসড়কে বড় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ অবৈধ স্থাপনা

গাজীপুরে মহাসড়কে বড় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ অবৈধ স্থাপনা

গাজীপুরে মহাসড়কে বড় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ অবৈধ স্থাপনা

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব স্থাপনার কারণে মহাসড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে দোকানে কেনাকাটা ও পণ্য ওঠানামার সময় মহাসড়কের পাশে যানবাহন দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হতো।

এ ছাড়া মহাসড়কের পাশে পথচারীদের চলাচলের পর্যাপ্ত জায়গা না থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। ব্যস্ত সময়ে এসব অবৈধ স্থাপনার কারণে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হচ্ছিল বলে স্থানীয়রা জানান।

অভিযান চলাকালে বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এতে মহাসড়কের পাশের দখল করা জায়গা অনেকটাই ফাঁকা হয়ে যায়।

গাজীপুরে মহাসড়কে বড় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ অবৈধ স্থাপনা

গাজীপুরে মহাসড়কে বড় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ অবৈধ স্থাপনা

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মহাসড়কের সরকারি জায়গা দখল করে ব্যবসা করার কোনো সুযোগ নেই। নির্ধারিত সীমানার বাইরে কোনো স্থাপনা নির্মাণ বা সরকারি জায়গা দখল করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উচ্ছেদ করা জায়গায় কেউ পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ বা দখলের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status