|
খাগড়াছড়িতে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ শনিবার (২২ আগস্ট ২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী বাজারের সেলিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাঙামাটি পার্বত্য জেলার সাজেক থানার বাঘাইহাট চৌধুরীপাড়ার (মতিনের বাড়ি) মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কারবারীপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের হেমান্দ্র ত্রিপুরার ছেলে কাকো মনি ত্রিপুরা (৩৫) এবং দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকার রমজান আলীর ছেলে আবু তৈয়ব (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
