ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
গাজীপুরে কৃষকদল নেতাকে লেজার টার্গেট, কার্যালয়ে গুলি
মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আতঙ্কে অসুস্থ নেতা হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 August, 2026, 1:24 PM

মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আতঙ্কে অসুস্থ নেতা হাসপাতালে

মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আতঙ্কে অসুস্থ নেতা হাসপাতালে

গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতা মো. জজ মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় লেজার লাইট দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে দাবি করেছেন তিনি। গুলির শব্দ ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারসংলগ্ন আরএকে সিরামিক্স কারখানার সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, রাতে তিনি তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসে। তারা লেজার লাইট দিয়ে তাঁকে লক্ষ্য করার পর পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি।

মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আতঙ্কে অসুস্থ নেতা হাসপাতালে

মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আতঙ্কে অসুস্থ নেতা হাসপাতালে

গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল থেকে পুলিশ কোনো গুলির আলামত উদ্ধার করেছে কি না এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তদন্ত শেষে তা জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status