|
নাটোরের হরিশপুরে বাসচাপায় দুইজন নিহত
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() নাটোরের হরিশপুরে বাসচাপায় দুইজন নিহত নিহতরা হলেন—হরিশপুরের বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়ার জমশেদের ছেলে সাব্বির (২৩)। নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করতে অভিযান চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
