ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
গাজীপুরে হাম রোগীর চাপ বাড়ছে, হাসপাতালে ভর্তি ৫৯
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 22 August, 2026, 1:44 PM

গাজীপুরে হাম রোগীর চাপ বাড়ছে, হাসপাতালে ভর্তি ৫৯

গাজীপুরে হাম রোগীর চাপ বাড়ছে, হাসপাতালে ভর্তি ৫৯

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৩৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ২ হাজার ২৯৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।

হাসপাতাল কর্তৃপক্ষের ২২ আগস্ট ২০২৬ তারিখের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন হাম রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২ জন শিশু ও ২ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন একজন রোগী। গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে মোট ৫৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি রোগীদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। হাম নিয়ন্ত্রণে সচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status