ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 August, 2026, 1:43 PM

তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ বড় দেওড়া এলাকার পরাণ মন্ডলের টেকসংলগ্ন তুরাগ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, পরাণ মন্ডলের টেক এলাকায় তুরাগ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া যুবকের পরনে শুধু কালো রঙের প্যান্ট ছিল। শরীরের ওপরের অংশে কোনো পোশাক ছিল না। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে, যুবকের পরিচয় শনাক্তসহ মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status