ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময়
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 18 August, 2026, 8:49 PM

দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময়

দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলে মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, বাল্যবিয়ে ও চোরাচালান রোধকল্পে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) সকালে দুর্গাপুর থানার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের মাঝে অপরাধবিরোধী সচেতনতা সৃষ্টি, পড়াশোনায় মনোযোগী হওয়া সহ দেশ, জাতী ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এসময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম।

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে। কেউ ডাক্তার, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা, প্রশাসক, সাংবাদিক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ কিংবা উদ্যোক্তা হতে পারে। তবে জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। 

তিনি আরো বলেন, “স্বপ্ন সেটা নয়, যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন হচ্ছে সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না।” তোমাদের এমন স্বপ্নই দেখতে হবে, যা তোমাদের প্রতিনিয়ত নতুন নতুন কাজের তারা দিবে, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিদিন তোমাদের প্রস্তুত করতে হবে।

মাদক ও জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এই বয়সে মাদক বা অপরাধে জড়িয়ে পড়লে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। নিজেদের মেধা ও শক্তিকে ভালো কাজে ব্যবহার করতে হবে। কোনো শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হলে ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক ও পুলিশকে জানাতে হবে। অপরাধীর কোনো পরিচয় বিবেচনা করা হবে না, অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী। যে কোন মুল্যে তাকে আইনের আনা হবে।

চুরি, বাল্যবিয়ে ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধেও শিক্ষার্থীসহ সমাজের সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। ইভটিজিং সংঘটিত হতে পারে এমন ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হবে বলে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাহির অপূর্ব বায়াত। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status