ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
শেরপুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও ফোন ছিনতাই, আটক ১
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Tuesday, 18 August, 2026, 8:41 PM

শেরপুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও ফোন ছিনতাই, আটক ১

শেরপুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও ফোন ছিনতাই, আটক ১

শেরপুরের নকলা থানা পুলিশ কাজল মিয়া (৪৬) নামে এক ভূয়া ডিবি পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। সোমবার (১৭ আগষ্ট) রাতে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার বাসিন্দা। তার পিতার নাম জবান আলী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রবিবার (১৬ আগষ্ট) রাতে কাজল তার অপর ৩ সহযোগি নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে চিথলিয়া বাজারে চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলীর পকেট থেকে ৯ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরেরদিন সোমবার রাতে আয়ুব তার কতিপয় সহযোগি নিয়ে কাজলকে গণপদ্দী এলাকা থেকে আটক করে চিথলিয়া বাজারে নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কাজলকে থানায় নিয়ে যায়। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান কাজল মিয়া ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অনেকের কাছে টাকা দাবি করেছে। তার বিরুদ্ধে চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলী বাদি হয়ে লিখিত অভিযোগ করলে নকলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামী কাজলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status