|
নাটোরের বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() নাটোরের বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু নিহত নাইম হাওলাদার ওই এলাকার এনামুল হাওলাদারের বড় ছেলে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানায় সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল নাইম। একপর্যায়ে সবার অগোচরে পাশের একটি ডোবায় পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সদস্যদের অসাবধানতার সুযোগে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
