|
শ্রীপুরকে কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজ মুক্ত করতে আলোচনা সভা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শ্রীপুরকে কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজ মুক্ত করতে আলোচনা সভা মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় র্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ (আর্টিলারি), শ্রীপুর শাখার দুদক সভাপতি মো. সেলিম মোল্লাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শ্রীপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে চুরি ও ছিনতাই প্রতিরোধ, মাদকের ব্যবহার বন্ধ, চাঁদাবাজি নিরসন, কিশোর গ্যাং নির্মূল এবং সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় বক্তারা বলেন, শ্রীপুর একটি বৃহৎ ও জনবহুল এলাকা। এ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়; প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারি, অপহরণকারী ও প্রতারকসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে সংস্থাটি। সভায় শ্রীপুর থানা এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, র্যাব-১, সিপিএসসি ক্যাম্প এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
