ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
‌শ্রীবরদীর কর্ণজোড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, সার ডিলারকে অর্থদণ্ড প্রদান
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 6:28 PM

‌শ্রীবরদীর কর্ণজোড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, সার ডিলারকে অর্থদণ্ড প্রদান

‌শ্রীবরদীর কর্ণজোড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, সার ডিলারকে অর্থদণ্ড প্রদান

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার খন্দকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খন্দকার  খোরশেদ আলম (৫৫) ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কর্ণঝোড়া পশ্চিম বাজার এলাকায় সার ডিলার খোরশেদ আলমের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ। সার সংরক্ষণ ও বিক্রির কোন প্রমাণপত্র না দেওয়ায়  ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি নিয়ম নীতি  অপেক্ষা করে দীর্ঘদিন থেকে সার বিক্রি করে আসছে বিসিআইসি অনুমোদিত সার ডিলার খন্দকার এন্টারপ্রাইজ।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় উপজেলা কৃষি বিভাগের তেমন নজরদারি না থাকায় নিজেদের ইচ্ছামাফিক সার উত্তোলন ও বিক্রি করে আসছিল তারা। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সিংগাবরুনা

ইউনিয়নের সচেতন মহল। এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status