|
এনজিও কর্মীকে কুপিয়ে ছিনতাই, তথ্য প্রযুক্তিতে ধরা মূল হোতা
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() এনজিও কর্মীকে কুপিয়ে ছিনতাই, তথ্য প্রযুক্তিতে ধরা মূল হোতা মঙ্গলবার (১১ আগস্ট) রামগঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন দুপুর সাড়ে ১টার দিকে রামগঞ্জ থানার খালপাড় সড়কের খলিফা বাড়ির প্রবেশদ্বার এলাকায় দীপ্ত উন্নয়ন সংস্থার এক কর্মী হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাঁর পথরোধ করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে সঙ্গে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা, একটি হাতঘড়ি ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এনজিওটির ব্যবস্থাপক বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ জানায়, কোনো প্রত্যক্ষ সূত্র না থাকায় শুরুতে ঘটনাটি ছিল ‘ক্লুলেস’। তবে মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে স্থানীয় একটি মুঠোফোনের দোকান থেকে ছিনতাই হওয়া অ্যান্ড্রয়েড মুঠোফোনটি উদ্ধার করা হয়। ওই মুঠোফোনের সূত্র ধরে ঘটনায় জড়িত ফরহাদ হোসেন ফাহিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, ফাহিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য, তথ্যপ্রযুক্তি এবং মাঠপর্যায়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত মূল হোতা মারুফের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই সোলেমান ও এএসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার মুগদা থানা এলাকায় অভিযান চালায়। গত ১০ জুলাইয়ের ওই অভিযানে মারুফকে গ্রেপ্তার করা হয়। তিনি রামগঞ্জের জামতলী এলাকার মৃত রহিমের ছেলে। রামগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাই হওয়া টাকা ও অন্যান্য মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
