ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 11:25 AM

ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

লক্ষ্মীপুরের রামগঞ্জে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় উপজেলার ভাদুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাদুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সতু, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির পাটোয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহমুদ ফারুক, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মিজি, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, ভাদুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মনির হোসেন পাটোয়ারী ও যুবদল নেতা জামিল চৌধুরী, উপজেলা তাতীদল নেতা মোহাম্মদ হোসেন ও ছাত্রদল নেতা সোহেল।

এ সময় অতিথিরা এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ট্রফি উন্মোচন করেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম ডিহিদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক।
ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status