|
শনিবার বগুড়ায় তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী, দিনভর ব্যস্ত কর্মসূচি
নতুন সময় প্রতিনিধি
|
![]() শনিবার বগুড়ায় তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী, দিনভর ব্যস্ত কর্মসূচি সফরসূচি অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শনিবার বগুড়ায় অবস্থান করবেন। সফরকালে তিন মন্ত্রী বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও বগুড়া শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন, শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বগুড়া সড়ক জোনের উদ্বোধন করবেন তারা। পাশাপাশি বিসিক শিল্প পার্কের স্থান পরিদর্শন এবং বিসিক শিল্প উদ্যোক্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। তিন মন্ত্রীর একসঙ্গে বগুড়া সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। তাদের সফর ঘিরে স্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মন্ত্রীদের এ সফরের মধ্য দিয়ে বগুড়ার যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
