ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩
গাবতলীতে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে ৫টি বকনা গরু বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 August, 2026, 8:02 PM

গাবতলীতে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে ৫টি বকনা গরু বিতরণ

গাবতলীতে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে ৫টি বকনা গরু বিতরণ

বগুড়ার গাবতলী উপজেলার কদমতলীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং আস্থা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও হতদরিদ্র পাঁচ পরিবারের মাঝে বিনামূল্যে পাঁচটি বকনা গরু বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) কদমতলীতে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান।
আস্থা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম রাসেল ও উপজেলা সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন খান। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল জলিল।

অনুষ্ঠান শেষে পাঁচ সুবিধাভোগীর হাতে বকনা গরু তুলে দেন প্রধান অতিথি। এর আগে গরু পালন ও পরিচর্যা বিষয়ে সুবিধাভোগীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status