|
সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার অভিযানকালে রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় লংগদু থানাধীন ০৬নং মাইনীমুখ ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ বাইট্টাপাড়া এলাকা থেকে ০১ (এক) বছর সাজাপ্রাপ্ত এবং ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানার সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ শাহ আলম (৫৫), পিতা- মৃত আলী আহম্মদ, সাং- বাইট্টাপাড়া, ০১নং ওয়ার্ড, ০৬নং মাইনীমুখ ইউনিয়ন, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটিকে গ্রেফতার করা হয়। অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই (নিঃ) সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আগামী ০৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। রাঙ্গামাটি জেলা পুলিশ পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
