|
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী ফলো-আপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী ফলো-আপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শুক্রবার (৭ আগস্ট ২৬) দীঘিনালা জোন সদর দপ্তরে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। দীঘিনালা জোনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন প্যারামেডিক অংশ নেন। তারা গত ২৫ জুলাই একই হাসপাতালে চক্ষু অপারেশন সম্পন্ন হওয়া ২৮ জন রোগীর ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা করেন। এদের মধ্যে ১৩ জন পাহাড়ি এবং ১৫ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসকরা অপারেশন-পরবর্তী রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। ![]() দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী ফলো-আপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে অপারেশন-পরবর্তী রোগীদের নিয়মিত চিকিৎসা তদারকি নিশ্চিত করা হয়। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা বাংলাদেশ সেনাবাহিনী এবং লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতাল, চট্টগ্রামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
