|
চরভদ্রাসনে কোটি টাকার ব্রিজ, নেই সংযোগ সড়ক
নতুন সময় প্রতিনিধি
|
![]() চরভদ্রাসনে কোটি টাকার ব্রিজ, নেই সংযোগ সড়ক স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির দুই প্রান্তে উপযুক্ত সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি সাধারণ মানুষকেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, কৃষক, রোগী, বয়স্ক ব্যক্তি এবং কর্মজীবী মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এলাকাবাসীর ভাষ্য, কোটি কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির বলেন, "ব্রিজটি নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় মানুষ এর সুফল পাচ্ছে না। বিষয়টি আমি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানিয়েছি। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।" স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সংযোগ সড়ক নির্মাণ হলেই কোটি টাকার এই ব্রিজটি প্রকৃত অর্থে জনসাধারণের কাজে আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
