ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
জামালপুরে ৪ শ্রমিক পরিবার পেল কল্যাণ তহবিলের ২ লাখ ৪৮ হাজার টাকার চেক
মোহাম্মদ বিজয়, ​জামালপুর
প্রকাশ: Saturday, 8 August, 2026, 11:13 AM

জামালপুরে ৪ শ্রমিক পরিবার পেল কল্যাণ তহবিলের ২ লাখ ৪৮ হাজার টাকার চেক

জামালপুরে ৪ শ্রমিক পরিবার পেল কল্যাণ তহবিলের ২ লাখ ৪৮ হাজার টাকার চেক

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে প্রয়াত চার পরিবহন শ্রমিকের পরিবারকে ২ লাখ ৪৮ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে কল্যাণ তহবিলের ৬০ হাজার টাকার চেক এবং দাফন-কাফন ও সৎকার বাবদ নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

​শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন উপস্থিত থেকে মৃত শ্রমিকদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন।

​আর্থিক সহায়তা পাওয়া পরিবারগুলো হলো— ফুলবাড়িয়া গেটপার এলাকার মৃত হাসমত, সরিষাবাড়ির শিমলা বাজার এলাকার মৃত আব্দুল খালেক, দেওয়ানগঞ্জের বাঘারচর এলাকার মৃত আব্দুল বারিক এবং জামালপুর পৌরসভার সাহাপুর এলাকার মৃত কার্তিক মুখার্জির পরিবার।

​চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:​সাখাওয়াত হোসেন শুভ, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। ​এস. এম মোসাদ্দেক আলী মোহন, আহ্বায়ক, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ​মোঃ হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন৷ ​ইউনিয়ন সদস্যবৃন্দ: কামরুল হাসান রতন, মোঃ সাদেকুর রহমান হীরা, মোঃ আল আমীন, মোঃ আনোয়ার হোসেন শাহীন, মোঃ সুজন শেখ, মোঃ মোছাব্বির আহাম্মেদ জুয়েল, নুরু ড্রাইভার ও মিজানুর রহমান সহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​উল্লেখ্য, জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে প্রয়াত শ্রমিকদের পরিবারকে সহায়তার জন্য কল্যাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status