ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩
রাতের আঁধারে সরকারি রাস্তার ইট উধাও, দুর্ভোগে ১৫ পরিবার, আনসার সদস্য গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 August, 2026, 7:56 PM

রাতের আঁধারে সরকারি রাস্তার ইট উধাও, দুর্ভোগে ১৫ পরিবার, আনসার সদস্য গ্রেপ্তার

রাতের আঁধারে সরকারি রাস্তার ইট উধাও, দুর্ভোগে ১৫ পরিবার, আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের হাবিবপুর এলাকায় গভীর রাতে একটি সরকারি সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫টি পরিবারের চলাচল ব্যাহত হওয়ায় এলাকাজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার পর ইউনিয়ন পরিষদের এক সদস্যের দায়ের করা মামলায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলাম হাবিবপুর এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ আনসার বাহিনীর একজন সদস্য বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫-১৬ বছর আগে নির্মিত ইটের সোলিং সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা। 

কোনো ধরনের বিরোধ ছাড়াই সবাই এটি ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি রাতের আঁধারে সড়কের একটি অংশের ইট তুলে নেওয়া হয়। সকালে বিষয়টি নজরে আসলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত সড়কের কারণে অন্তত ১৫টি পরিবারের নিত্যদিনের যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কটি সরকারি এবং ইট অপসারণের ঘটনার প্রমাণ হিসেবে তাদের কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে।

ঘটনার পর মৌচাক ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত পরিবারের সদস্য আফরোজা আক্তার বলেন, "রাস্তাটি বহুদিনের, মানুষ চলাচল করে। কিন্তু পুরো রাস্তাটা আমরা কেন দেব? ইউনিয়ন পরিষদ থেকে আমাদের না জানিয়েই রাস্তায় ইট বিছানো হয়েছে। তবে আমরা কোনো ইট তুলিনি।"

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রাস্তার ইট অপসারণের ঘটনায় দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status