|
পার্বত্য চট্টগ্রামের কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সাথে ফের বৈঠক পার্বত্যমন্ত্রীর
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
|
পার্বত্য চট্টগ্রামের কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সাথে ফের বৈঠক পার্বত্যমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, টেকসই ও সম্ভাবনাময় করতে, আজ(২১ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় বৈঠক করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। এ সময় পার্বত্য অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন দুই মন্ত্রী। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের সহায়তা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা। এর আগে, ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) একই বিষয়ে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পার্বত্য চট্টগ্রামসহ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ধারাবাহিক এই বৈঠকগুলো পার্বত্য চট্টগ্রামের কৃষি ও প্রাণিসম্পদ খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং টেকসই উৎপাদন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
