পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলা বিএনপি'র কার্যালয়ে বিক্ষোভ মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। এসময় তিনি বলেন, প্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনীরা চাঁদপুরের মাটিতে কোন অরাজকতা করার চেষ্টা করলে জেলা যুবদল তা প্রতিহত করবে। সেজন্য আমাদের সবাইকে তাই ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মধ্যে এটিই প্রথম একই পরিবারের তিনজন জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখেন এর আগে কেউই এই ইতিহাস সৃষ্টি করতে পারেনি এজন্য যুবদলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তার এক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, সহ-সভাপতি মোস্তফা বন্দুকশী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল মান্নান খান কাজল।
এ সময় জেলা যুবদলের অন্তর্গত সদর উপজেলা ও পৌর ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অঙ্গীকার পাদদেশে এসে শেষ হয়।