|
চরভদ্রাসনে বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() চরভদ্রাসনে বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোজাম্মেল হক বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চরভদ্রাসন বাজার এলাকা থেকে লালন খাঁ (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি চরভদ্রাসন উপজেলার চর শালেপুর পশ্চিম গ্রামের ভূমির খাঁর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লালন খাঁ চরভদ্রাসন থানার এফআইআর নং-০১, তারিখ ১ আগস্ট ২০২৬-এর একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৪/৫০৬ ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে চরভদ্রাসন থানা পুলিশ জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
