|
নতুন কুঁড়িতে নাটোরের দুই সেরা শিশু ক্রীড়াবিদকে সংবর্ধনা
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() নতুন কুঁড়িতে নাটোরের দুই সেরা শিশু ক্রীড়াবিদকে সংবর্ধনা আজ ৪ আগস্ট (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা প্রশাসনের আয়োজনে জান্নাতুল ফেরদৌস ফারিহা 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন। মোহাম্মদ আমান ২০০ মিটার স্প্রিন্টে বালক বিভাগে দেশ সেরা (প্রথম স্থান) অর্জন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এবং বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব সহ স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতী ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, জাতীয় পর্যায়ে ফারিহা ও আমানের এই অর্জন নাটোর জেলার জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও নাটোরের সুনাম ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তরুণ ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
