ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩
টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক, স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন: শ্রীপুরে যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 August, 2026, 7:39 PM

টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক, স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন: শ্রীপুরে যুবক গ্রেপ্তার

টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক, স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন: শ্রীপুরে যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে টিকটকে পিস্তলসদৃশ বস্তু প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মো. ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা। ভিতিওটি ইতোমধ্যে ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি ইমন নিজের টিকটক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে পিস্তল হাতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে আসে। 

পরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ভিডিওতে ব্যবহৃত বস্তুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে সেটিকে আগ্নেয়াস্ত্র মনে হলেও পরীক্ষা-নিরীক্ষায় পুলিশ নিশ্চিত হয়, এটি আসলে একটি পিস্তলসদৃশ লাইটার, যা দেখতে অনেকটাই আসল পিস্তলের মতো।

তদন্তে আরও জানা যায়, ওই লাইটার দেখিয়ে ইমন স্থানীয়দের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতেন। পাশাপাশি স্ত্রীকে ভয় দেখিয়ে নিয়মিত যৌতুক দাবি ও শারীরিক নির্যাতন চালানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় যৌতুকের দাবিতে নির্যাতন ও মারধরের অভিযোগ আনা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের মুঠো ফোনে একাধিক কল করলেও তিনি কল রিসিভড করেননি। তবে প্রথম আলোর বরাতে জানা গেছে, টিকটকে অস্ত্রসদৃশ লাইটার প্রদর্শনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status