ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গোলাখালী এলাকায় কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ইয়ারব হোসেন সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 24 September, 2026, 8:44 PM

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের  গোলাখালী এলাকায় কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গোলাখালী এলাকায় কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা শ্যামনগরে কেওড়া ফল পাড়ার সময় পা পিছলে পড়ে গিয়ে রহমত আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলী গাইনের ছেলে।

ওই এলাকার জেলে রবিন্দ্র মন্ডল বলেন, ‘প্রতিদিনের ন্যায় রহমত আলী আজ বৃহস্পতিবার সকালে আমার নৌকায় করে গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়ার জন্য যায়। বৃষ্টির মধ্যে কেওড়া পাড়ার সময় গাছ ভিজে থাকায় পা পিছলে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে লোকালয়ে আনার পথে তার মৃত্যু হয়। সে প্রতিদিন টাকার বিনিময়ে গাছ মালিককে কেওড়া ফল পেড়ে দিত।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, খবর শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status