ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
সার্টিফিকেট মামলা ও খেলাপি ঋণ আদায়ে মহালছড়িতে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Monday, 3 August, 2026, 6:29 PM

সার্টিফিকেট মামলা ও খেলাপি ঋণ আদায়ে মহালছড়িতে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

সার্টিফিকেট মামলা ও খেলাপি ঋণ আদায়ে মহালছড়িতে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে সার্টিফিকেট মামলা নিষ্পত্তি এবং খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ) সকালে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে মহালছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে এ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যবস্থাপক রাসেল বড়ুয়া, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মানবিন্দু চাকমা এবং মহালছড়ি থানার এসআই মোঃ আব্দুল আওয়াল, ইউপি প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা সহ গ্রাহক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ক্যাম্পে বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মোঃ এরফানুল হক চৌধুরী খেলাপি গ্রাহকদের উদ্দেশে বলেন, একসঙ্গে সম্পূর্ণ ঋণ পরিশোধ সম্ভব না হলে কিস্তির মাধ্যমে নিয়মিত পরিশোধ করতে হবে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি গ্রাহকদের জন্য এক মাস এবং পল্লী সঞ্চয় ব্যাংকের খেলাপি গ্রাহকদের জন্য দুই মাস সময়সীমা নির্ধারণ করে দেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের সদ্য গৃহীত এক্সিট পলিসি সম্পর্কে খেলাপি গ্রাহকদের বিস্তারিত অবহিত করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে সবাইকে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে সার্টিফিকেট মামলাভুক্ত চৌংড়াছড়িমুখ এলাকার শান্তিকুমারের ছেলে উপস্থিত হয়ে তার পিতার সুদ-আসলসহ মোট ৪১ হাজার টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মোঃ এনাফুল হক, পিতা নাসিম উদ্দিন, অতি দ্রুত তার ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেন।

সভায় উপস্থিত না থাকা খেলাপি ঋণগ্রহীতাদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, খেলাপি ঋণ আদায়ে সচেতনতা বৃদ্ধি, সার্টিফিকেট মামলা নিষ্পত্তি এবং ব্যাংকিং শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status