|
শরণখোলায় ২৫৫ অসহায় গরিব মানুষকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
মনির হোসেন, মোংলা
|
![]() শরণখোলায় ২৫৫ অসহায় গরিব মানুষকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড সোমবার (৩ আগস্ট ) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টা হতে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কোস্টগার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের শরণখোলা থানাধীন রায়েন্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ মেডিক্যাল ক্যাম্পেইন-এ ২৫৫ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
