ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
স্বাস্থ্য, আরাম এবং স্টাইলের মেলবন্ধন, বাড়ছে সুইমওয়্যারের জনপ্রিয়তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 8:17 PM

স্বাস্থ্য, আরাম এবং স্টাইলের মেলবন্ধন, বাড়ছে সুইমওয়্যারের জনপ্রিয়তা

স্বাস্থ্য, আরাম এবং স্টাইলের মেলবন্ধন, বাড়ছে সুইমওয়্যারের জনপ্রিয়তা

এক সময়ে সুইমিংকে শুধুমাত্র একটি খেলাধুলা বা শরীরচর্চার মাধ্যম হিসেবেই দেখা হতো। কিন্তু সময় বদলেছে। এখন সুইমিং শুধু ফিটনেসের জন্য নয়, লাইফস্টাইলেরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

শহরের বিভিন্ন সুইমিং ক্লাব, রিসর্ট, হোটেল কিংবা ওয়াটার পার্কে গেলেই দেখা যায় নানা বয়সের মানুষের ভিড়। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুইমওয়্যার বা সুইমস্যুটের চাহিদাও। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ এমন ব্যায়ামের দিকে ঝুঁকছেন যা শরীরের জন্য উপকারী এবং একই সঙ্গে উপভোগ্য। সেই তালিকায় সুইমিং অন্যতম। গরমের দিনে জলে সময় কাটানোর মজার পাশাপাশি এটি শরীরের প্রায় সব পেশিরই ব্যায়াম করায়। ফলে সুইমিং শেখার আগ্রহ বাড়ছে শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবার মধ্যেই।

তবে শুধু সুইমিং শেখাই নয়, এখন আলোচনায় রয়েছে সুইমিং ফ্যাশনও। কয়েক বছর আগেও সুইমস্যুট মানেই ছিল সীমিত কিছু ডিজ়াইন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ফ্যাশন ব্র্যান্ডগুলো সুইমওয়্যারকে আলাদা গুরুত্ব দিচ্ছে। রং, ডিজ়াইন, কাট, ফ্যাব্রিক— সব ক্ষেত্রেই এসেছে বৈচিত্র। বর্তমানে বিশেষ ভাবে জনপ্রিয় হচ্ছে ফ্লোরাল প্রিন্ট, ট্রপিক্যাল মোটিফ, জ্যামিতিক ডিজ়াইন এবং প্যাস্টেল রঙের সুইমওয়্যার। অনেকেই উজ্জ্বল নিয়ন শেড বেছে নিচ্ছেন, আবার কেউ-কেউ মিনিমালিস্ট স্টাইলের সলিড কালারের সুইমস্যুটে স্বচ্ছন্দ। সোশ্যাল মিডিয়ার প্রভাবেও নতুন নতুন ট্রেন্ড দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। মহিলাদের মধ্যে ওয়ান-পিস সুইমস্যুটের পাশাপাশি মনোকিনি এবং সুইম ড্রেসের চাহিদা বেড়েছে। অনেকেই এখন এমন ডিজ়াইন পছন্দ করছেন যা আরামদায়ক হওয়ার পাশাপাশি স্টাইলিশও। অন্য দিকে পুরুষদের জন্য ট্রাঙ্কস, বোর্ড শর্টস এবং অ্যাথলেটিক সুইম শর্টস বেশ জনপ্রিয়। শিশুদের ক্ষেত্রেও রঙিন এবং কার্টুন-থিমের সুইমওয়্যার নজর কাড়ছে।

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সুইমওয়্যারের ক্ষেত্রে ‘কমফোর্ট ইজ় দ্য নিউ গ্ল্যামার’ ট্রেন্ড সবচেয়ে বেশি চোখে পড়ছে। মানুষ এমন পোশাক চাইছেন যা দেখতে সুন্দর, আবার দীর্ঘক্ষণ ব্যবহার করলেও অস্বস্তি তৈরি করবে না। সেই কারণে দ্রুত শুকিয়ে যায় এমন ফ্যাব্রিক, ইউভি-প্রোটেকশন এবং স্ট্রেচেবল ম্যাটেরিয়ালের ব্যবহার বাড়ছে। সেলিব্রিটিরাও এই ট্রেন্ডকে আরও জনপ্রিয় করে তুলেছেন। বিভিন্ন সমুদ্রসৈকত ভ্রমণ, বিদেশ সফর কিংবা রিসর্টে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অভিনেতা-অভিনেত্রীরা। তাঁদের পুলসাইড লুক অনেকের জন্য ফ্যাশন অনুপ্রেরণা হয়ে উঠছে। ফলে সাধারণ মানুষের মধ্যেও স্টাইলিশ সুইমওয়্যার নিয়ে আগ্রহ বাড়ছে। শুধু তাই নয়, এখন সুইমওয়্যারের সঙ্গে ম্যাচিং কভার-আপ, বিচ হ্যাট, সানগ্লাস, স্লাইডার এবং ওয়াটারপ্রুফ অ্যাক্সেসরিজ়ও সমান জনপ্রিয়। অর্থাৎ পুরো পুলসাইড লুকটাই এখন একটি ফ্যাশন স্টেটমেন্ট। অনেকেই ছুটি কাটাতে যাওয়ার আগে আলাদা করে সুইমওয়্যার শপিং করছেন। অনলাইন শপিংয়ের প্রসারও এই বাজারকে আরও বড় করেছে। বিভিন্ন ব্র্যান্ড এখন নানা ধরনের সাইজ়, ডিজ়াইন এবং বাজেটের সুইমওয়্যার নিয়ে হাজির হচ্ছে। ফলে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে। সব মিলিয়ে বলা যায়, সুইমিং এখন আর শুধুমাত্র একটি স্পোর্টস বা ফিটনেস অ্যাক্টিভিটি নয়। এটি ধীরে ধীরে আধুনিক লাইফস্টাইলের অংশ হয়ে উঠছে। আর সেই সঙ্গেই সুইমওয়্যারও শুধুমাত্র প্রয়োজনীয় পোশাকের গণ্ডি ছাড়িয়ে ফ্যাশনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।

স্বাস্থ্য, আরাম এবং স্টাইল—এই তিনের মেলবন্ধনেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের সুইমিং সংস্কৃতি। গরমের দিনে পুলে নামার আগে তাই শুধু সাঁতার শেখাই নয়, নজর থাকছে ফ্যাশনেবল সুইমওয়্যারেও! বর্তমানে সুইমওয়্যারের জগতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে ওয়ান-পিস সুইমসুট, যা আরামদায়ক হওয়ার পাশাপাশি স্টাইলিশ লুকও দেয়। তরুণীদের মধ্যে মনোকিনি এবং কাট-আউট ডিজ়াইনের সুইমস্যুটের চাহিদাও বাড়ছে। অন্য দিকে যারা একটু বেশি কভারেজ পছন্দ করেন, তাঁদের পছন্দের তালিকায় রয়েছে সুইম ড্রেস। পুরুষদের ক্ষেত্রে বোর্ড শর্টস এবং অ্যাথলেটিক সুইম ট্রাঙ্কস এখন ট্রেন্ডিং। শিশুদের জন্য কার্টুন প্রিন্ট ও উজ্জ্বল রঙের সুইমওয়্যার জনপ্রিয়। পরিবেশ সচেতন ক্রেতাদের মধ্যে রিসাইকেলড ফ্যাব্রিক দিয়ে তৈরি ইকো-ফ্রেন্ডলি সুইমওয়্যারের চাহিদাও ধীরে-ধীরে বাড়ছে। ফ্যাশন ও কার্যকারিতার মিশেলে আধুনিক সুইমওয়্যার এখন হয়ে উঠেছে লাইফস্টাইলের অন্যতম উপকরণ। শুধু গরমকালই, সাঁতারের পোশাক সারা বছরের স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠছে ফ্যাশানিস্তাদের কাছে। পছন্দ মতো বেছে নেওয়ার অপেক্ষা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status