ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
বাড়িতেই স্পা করবেন ভাবছেন? কী কী মাথায় রাখবেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 7:45 PM

বাড়িতেই স্পা করবেন ভাবছেন? কী কী মাথায় রাখবেন?

বাড়িতেই স্পা করবেন ভাবছেন? কী কী মাথায় রাখবেন?

মানসিক চাপ কমবে, তেমনই ত্বক, চুল এবং শরীরও পাবে প্রয়োজনীয় যত্ন। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই সহজে করা যায় এই বিউটি রুটিন। সঙ্গে কী কী রাখবেন?

ব্যস্ত জীবনে সবসময় স্পা-তে যাওয়ার সুযোগ হয় না। তাই বলে নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেওয়ারও প্রয়োজন নেই। অল্প কিছু সময় বের করে বাড়িতেই তৈরি করে নিতে পারেন আরামদায়ক ‘হোম স্পা’। এতে যেমন মানসিক চাপ কমবে, তেমনই ত্বক, চুল এবং শরীরও পাবে প্রয়োজনীয় যত্ন। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই সহজে করা যায় এই বিউটি রুটিন। সঙ্গে কী কী রাখবেন?

1. ঘরোয়া বডি স্ক্রাব দিয়ে শুরু করুন

স্পা ডে শুরু করতে পারেন একটি সহজ ডিআইওয়াই (DIY) বডি স্ক্রাব দিয়ে। এর জন্য সম পরিমাণ চিনি ও হালকা গরম নারকেল তেল ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর ভেজা ত্বকে গোলাকার ভাবে আলতো হাতে ম্যাসাজ করুন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে, রক্তসঞ্চালন বাড়বে এবং ত্বক হবে আরও কোমল ও সতেজ। শেষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালো মানের ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।

2. ত্বকের জন্য ব্যবহার করুন ঘরোয়া ফেস মাস্ক

ত্বকের পুষ্টির জন্য ঘরেই তৈরি করতে পারেন একটি সহজ ফেস মাস্ক। টক দই ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম, মসৃণ ও আর্দ্র থাকবে। চাইলে এর সঙ্গে সামান্য হলুদ বা পাকা অ্যাভোকাডো মিশিয়ে নিতে পারেন। হলুদ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, আর অ্যাভোকাডো ত্বককে গভীর ভাবে পুষ্টি জোগায়।

3. চুলের জন্য পুষ্টিকর হেয়ার মাস্ক লাগান

চুলের প্রয়োজন অনুযায়ী রান্নাঘরের উপকরণ দিয়েই বানানো যায় কার্যকর হেয়ার মাস্ক। শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য পাকা অ্যাভোকাডো ও অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। অন্যদিকে চুল ঘন, উজ্জ্বল ও মসৃণ করতে কলা, মধু, ডিম এবং অলিভ অয়েলের মিশ্রণ বেশ উপকারী। মাস্কটি ২০ থেকে ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

4. পায়ের যত্ন নিতে ভুলবেন না

আমরা অনেক সময় মুখ ও চুলের যত্ন নিলেও পায়ের যত্ন নিতে ভুলে যাই। একটি বড় পাত্রে হালকা গরম জল নিয়ে তাতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। এরপর ওটস, সামুদ্রিক লবণ এবং অলিভ অয়েল মিশিয়ে তৈরি স্ক্রাব দিয়ে পায়ের মৃত কোষ আলতো ভাবে তুলে ফেলুন। শেষে পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ভালো করে ময়েশ্চারাইজ়ার লাগান। এতে পায়ের ত্বক নরম ও মসৃণ থাকবে।

5. লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজে হোক শেষ

হোম স্পা রুটিনের শেষে হালকা লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজ করলে শরীর আরও আরাম অনুভব করে। এই ধরনের ম্যাসাজ রক্তসঞ্চালন উন্নত করতে এবং শরীরের স্বাভাবিক লিম্ফ প্রবাহকে উদ্দীপিত করতে সাহায্য করতে পারে। ঘাড় থেকে শুরু করে ধীরে ধীরে নীচের দিকে পায়ের দিকে আলতো চাপ দিয়ে ম্যাসাজ করুন। সবসময় লিম্ফ নোডের দিকেই হাতের গতিপথ রাখার চেষ্টা করুন, খুব বেশি চাপ প্রয়োগ করবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status