ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 3:31 PM

কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশের কেজিএম ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত ডিস্ট্রিবিউটর স্ট্র্যাটেজিক মোটরস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা নতুন কেজিএম গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের প্রধান তাকিয়ান চৌধুরী এবং স্ট্র্যাটেজিক মোটরস লিমিটেড (কেজিএম)-এর পক্ষে স্বাক্ষর করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সেলস) আবদুল্লাহ আল মামুন।

এ সময় স্ট্র্যাটেজিক মোটরস লিমিটেড (কেজিএম)-এর সিনিয়র ম্যানেজার (সেলস) বিমল কুমার দে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) এ.বি.এম. মুস্তা রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status