|
জলবায়ুর অভিঘাত থেকে বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষার দাবি
নতুন সময় প্রতিনিধি
|
![]() জলবায়ুর অভিঘাত থেকে বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষার দাবি বুধবার সকাল ১১টায় ”সুন্দরবন বাঁচাও, বাঘ বাঘ বাঁচাও” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা. পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজসেবক ক্রীড়া সংগঠক রাজনীতিক শেখ রুস্তুম আলী। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ধরা’র কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন দেশীয় এবং আন্তর্জাতিক বাঘ চোরাচালানি চক্র সুন্দরবনে সক্রিয় আছে। এই চক্র বাঘ হত্যা করে দেহাংশ বিদেশে পাচার করে থাকে। এই চোরাচালানি চক্রকে দমন করতে হবে। জলবায়ুর অভিঘাত থেকে বাঘের আবাস্থল সুন্দরবনকে রক্ষা জরুরি হয়ে পড়েছে। আলোচনা সভায় বিএনপি নেতা আব্দুল মান্নান বলেন বাঘ আমাদের শৌর্যবীর্জের প্রতীক। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাঘ এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। সমাজসেবক ও রাজনীতিক শেখ রুস্তুম আলী বলেন সুন্দরবন রক্ষায় আমাদের নীতি নির্ধারকদের গুরুত্ব দিতে হবে। সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিবেশযোদ্ধা মেহেদী হাসান বলেন প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ছত্রছায়ায় বাঘ ও বাঘের আবাসস্থল সুন্দরবন ধ্বংস করা হচ্ছে। কোনভাবেই আমরা আমাদের অহংকার বাঘ এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ধ্বংস করতে পারিনা। আলোচনার সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি চাঁদপাই ও মিঠাখালী বাজার এলাকা পরিদর্শন করে। এছাড়া বিকেল ৪টায় মিঠাখালী মাঠে বাঘ ও সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্ঠিতে বাঘ মহড়া এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
