ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গাইবান্ধায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 April, 2019, 10:41 AM

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

গাইবান্ধায় ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। সোমবার বিকেলে সাদ্যুল্লাপুরের ধাপেরহাটে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বালুয়া (জুম্মারঘর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পলিশ জানায়, বরকত ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বুড়িমাড়ী যাচ্ছিল। পথে বালুয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ৫ জন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।

খবর পয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।

তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে ৩ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা জানান, চালক বেপরোয়াভাবে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status