|
মেঘনা ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু
নতুন সময় ডেস্ক
|
![]() মেঘনা ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মিজানুর রহমান বাংলা কিউআর পেমেন্ট সেবাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ছাদেকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক; জনাব মোমতাজুল করিম এন আহমেদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সেবার মাধ্যমে মেঘনা ব্যাংকের গ্রাহকরা এখন মেঘনা-পে অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের “বাংলা কিউআর” কোড স্ক্যান করে স্মার্টফোন দ্বারা সরাসরি পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করে তুলবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
