ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সকাল সকাল বৃষ্টিতে ভিজছে রাজধানী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 10:36 AM

সকাল সকাল বৃষ্টিতে ভিজছে রাজধানী

সকাল সকাল বৃষ্টিতে ভিজছে রাজধানী

মাসজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। গত কয়েকদিনে তা না হলেও আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টির আনাগোনা, সাথে রয়েছে দমকা হাওয়াও।

শনিবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকেই মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। এরপরই ঝড়ো হাওয়া সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রচণ্ড ভারী বৃষ্টিতে কয়েক মিনিটের মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কে জমে পানি।

হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী। চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অনেককেই ভিজে ভিজে অফিসে যেতে দেখা গেছে। অনেকে আবার ছাতা নিয়ে যাত্রা শুরু করেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল, ঢাকা, খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপপাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে গাঙ্গেও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status