ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
টেকনাফে কথিত বন্দুকযুদ্ধ ৩ রোহিঙ্গা নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 10:47 AM

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধ ৩ রোহিঙ্গা নিহত

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধ ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নুর আলম (২৩), মোহাম্মদ জুবায়ের (২০) ও হামিদ উল্লাহ (২০) নামে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা শীর্ষ ডাকাত ছিলেন।

শুক্রবার (৫ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে হাবিরের ঘোনা পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম, মোহাম্মদ জুবায়ের ও হামিদ উল্লাহ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে হাবিরের ঘোনা পাহাড়ে অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তিন রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।

পরে সেখানে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি এলজি ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status