|
বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে জোর দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে জোর দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী মঙ্গলবার (২৮জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় নিরাপদ, মানসম্মত ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে সরকার গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষিকে একটি প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী খাতে পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সারের সরবরাহ নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই; বরং পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। পরে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভায় কৃষি গবেষণার পরিধি বাড়ানো, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
