|
মাদকমুক্ত সমাজ গঠনে ফুলবাড়ীতে মানববন্ধন, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() মাদকমুক্ত সমাজ গঠনে ফুলবাড়ীতে মানববন্ধন, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় শাহ্ বাজার সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শাহ্ বাজার এএইচ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, শাহ্ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সচেতন নাগরিক এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বক্তারা আরও জানান, প্রথম পর্যায়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। এরপরও কেউ মাদক সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। কর্মসূচিতে বক্তব্য দেন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান খন্দকার, সদস্য সচিব আশরাফুল হক ক্লে, উপদেষ্টা মাওলানা মো. মইন মিয়া উদ্দিন সেলিম, শাহ্ বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার জিসা মনিসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
