|
প্রাইম ব্যাংকের গ্রাহকরা নিশান গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় পাবেন
নতুন সময় ডেস্ক
|
![]() প্রাইম ব্যাংকের গ্রাহকরা নিশান গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় পাবেন চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহক ও কর্মীরা স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড থেকে সম্পূর্ণ নতুন নিশান গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড (নিশান)-এর পক্ষে স্বাক্ষর করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-সেলস মো. নাজমুল হক। এ সময় স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেডের ডেপুটি ম্যানেজার- সেলস মো. মাহিদুল হক এবং ডেপুটি ম্যানেজার- সেলস মো. মুফাখখারুল ইসলাম মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
