|
বিশ্বকাপকে ঘিরে এআইভিত্তিক প্রতারণার ঝুঁকি বাড়ছে: ক্যাসপারস্কি
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বকাপকে ঘিরে এআইভিত্তিক প্রতারণার ঝুঁকি বাড়ছে: ক্যাসপারস্কি ক্যাসপারস্কি জানিয়েছে, অনেক এআই প্ল্যাটফর্ম ছবি, সেলফি, ই-মেইল ঠিকানা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বা অন্যান্য ব্যক্তিগত তথ্য চায়। ব্যবহারকারীরা এসব তথ্য কীভাবে সংরক্ষণ বা ব্যবহার করা হবে তা না জেনেই শেয়ার করলে ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে বিশ্বকাপকে কেন্দ্র করে ভুয়া পুরস্কার ঘোষণা, অফিসিয়াল ফ্যান পেজের মতো দেখতে ভুয়া ওয়েবসাইট, ফিশিং পেজ, প্রতারণামূলক অনলাইন দোকান এবং ভুয়া বেটিং সাইট তৈরি করতে পারে। একই সঙ্গে এআই-নির্ভর ম্যাচ পূর্বাভাসকে নির্ভরযোগ্য তথ্য হিসেবে না দেখে শুধুমাত্র বিনোদনের অংশ হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি, বিশেষ করে যখন এসব পূর্বাভাসের সঙ্গে বেটিং বা অর্থের বিনিময়ে দেওয়া সেবার প্রচার যুক্ত থাকে। ক্যাসপারস্কির ওয়েব কনটেন্ট অ্যানালাইসিস ও প্রাইভেসি বিশেষজ্ঞ আন্না লারকিনা বলেন, এআই দিয়ে তৈরি ফ্যান কনটেন্ট নিরীহ মনে হলেও অনেক সময় ব্যবহারকারীদের প্রয়োজনের চেয়ে বেশি ব্যক্তিগত তথ্য দিতে উৎসাহিত করা হয়। একটি সাধারণ অ্যাভাটার তৈরির জন্যও ছবি, যোগাযোগের তথ্য, অ্যাকাউন্টের তথ্য এবং ব্যবহার-সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা হতে পারে। বড় আন্তর্জাতিক আয়োজনকে কেন্দ্র করে প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে। তাই কোনো এআই সেবা ব্যবহারের আগে সেটি ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করে, তা ভালোভাবে যাচাই করা উচিত। নিরাপদ থাকতে ক্যাসপারস্কি ব্যবহারকারীদের শুধু প্রয়োজনীয় তথ্য বিশ্বস্ত এআই প্ল্যাটফর্মে শেয়ার করা, গোপনীয়তা নীতি পড়ে নেওয়া, সম্ভব হলে মূল অ্যাকাউন্টের সঙ্গে এআই সেবা যুক্ত না করা এবং কোনো ওয়েবসাইট বা অফারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, এআই-সমৃদ্ধ অ্যান্টি-ফিশিং সুবিধাযুক্ত নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার এবং ভ্রমণের সময় পাবলিক ওয়াই-ফাইয়ের পরিবর্তে ই-সিম বা বিশ্বস্ত ভিপিএন ব্যবহারেরও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
জুলাইয়ে ৩ বিশ্বকাপ ফাইনাল খেলে ৩টিতেই হেরেছে আর্জেন্টিনা
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি বিভাগে বিজয়ী উর্মি গ্রুপ
মোহাম্মদপুর রাজস্ব অঞ্চলে নাজিরের বিরুদ্ধে ঘুষ ও দালাল সিন্ডিকেট পরিচালনার অভিযোগ
