ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
গাড়ি ক্রয়ে রিলায়েন্ট ইন্টারন্যাশনালের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 July, 2026, 3:58 PM

গাড়ি ক্রয়ে রিলায়েন্ট ইন্টারন্যাশনালের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

গাড়ি ক্রয়ে রিলায়েন্ট ইন্টারন্যাশনালের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের করপোরেট কার্যালয়, ১১৫/১১৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এ একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহক ও কর্মীরা রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মোহাম্মদ তাজিমুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো. আশিকুল হক তামিম, জেনারেল ম্যানেজার (সেলস) সৈয়দ নাভিল আদনান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক পিএলসি ও রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের গ্রাহক ও কর্মীদের জন্য আরও বেশি মূল্যসংযোজিত সেবা এবং এক্সক্লুসিভ সুবিধা নিশ্চিত করতে পারবে বলে উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে।

এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status